rb.travels2013@gmail.com
01616607182
translate to :
Package Image

২০ দিনের হজ্জ প্যাকেজ ২০২৭

সংক্ষিপ্ত বর্ণনা

🌟 ২০ দিনের হজ্জ প্যাকেজ ২০২৭ 🕋 মক্কা: ১০ দিন (হজ্জের ৫ দিন সহ) 🕌 মদিনা: ১০ দিন 📅 ভ্রমণের তারিখ: ১২ মে ২০২৭ – ৩১ মে ২০২৭ ✈️ অতিরিক্ত রিটার্ন টিকেট সহ

বর্ণনা

 

🌟 ২০ দিনের হজ্জ প্যাকেজ ২০২৭

(RB Tours & Travels-এর সৌজন্যে)

🕋 মক্কা: ১০ দিন (হজ্জের ৫ দিন সহ)
🕌 মদিনা: ১০ দিন
📅 ভ্রমণের তারিখ: ১২ মে ২০২৭৩১ মে ২০২৭
💰 প্যাকেজ মূল্য: ৬,০০,০০০ টাকা


📌 প্যাকেজের মূল তথ্য

প্যাকেজের নাম

প্যাকেজ ধরন

মূল্য (টাকা)

রেগুলার হজ্জ প্যাকেজ ২০২৭

সাধারণ

৬,৫০,০০০

 



🏨 হোটেল ও ফ্লাইট সংক্রান্ত তথ্য

মক্কা হোটেল

মদিনা হোটেল

ফ্লাইট

🏢 আজিজিয়া / দোরখোদাই (হারাম থেকে ৩০০০ মিটারের মধ্যে) ৫ দিন

🏢 বেলাল মসজিদের পাশে কুবা রোড (হারাম থেকে ১২০০ মিটার দূরে) ১০ দিন

✈️ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, ফ্লাই নাস এয়ারলাইন্স (অতিরিক্ত রিটার্ন টিকেট সহ যেকোনো এয়ারলাইন্স )







🛏️ রুম ক্যাটাগরি ও মূল্য

রুমের ধরন

মূল্য (টাকা)

/ বেডের রুম

,৫০,০০০

/ বেডের রুম

,০০,০০০

বেডের রুম

,,০০০






 

✅ প্যাকেজের অন্তর্ভুক্ত সেবা

✔️ ফ্লাইট: সরাসরি ফ্লাইট (বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স, ফ্লাই নাস)।
✔️ ভিসা ও স্বাস্থ্য বীমা: হজ্জ ভিসা + হেলথ ইনস্যুরেন্স।
✔️ পরিবহন:
    🔹 জেদ্দা এয়ারপোর্ট → মক্কা
    🔹 মক্কা → আরাফাহ → মুজদালিফা → মিনায় হজ্জ কার্যক্রম
    🔹 মক্কা → মদিনা → মদিনা/জেদ্দা এয়ারপোর্ট ট্রান্সফার
✔️ জিয়ারত:
    🔹 মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান পরিদর্শন (অভিজ্ঞ গাইড সহ)।
✔️ ধর্মীয় তত্ত্বাবধান:
    🔹 আলেম-ওলামাদের তত্ত্বাবধানে হজ্জ কার্যক্রম পরিচালনা।
✔️ খাবার ব্যবস্থা:
    🔹 নিজস্ব বাবুর্চীর মাধ্যমে ২ বেলা (সকাল + রাত) দেশীয় বাঙালি খাবার।


হজ ২০২৭ ভ্রমণ সূচী

📅 তারিখ: ১২ মে ২০২৭৩১ মে ২০২৭

মিনা, আরাফার সার্ভিস সাধারণ (C Category)


🕋 মক্কা: ১০ দিন (হজ্জেরদিন সহ) 🕌 মদিনা: ১০ দিন


৫ জিলহজ, ১২ মে (লাস্ট ফ্লাইট)

  • আমরা এই দিন ঢাকা থেকে জেদ্দা হয়ে মক্কা গমন করবো ইনশাআল্লাহ।
  • হোটেলে পৌছে লাগেজ রেখে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে ওমারহর উদ্দেশ‌্যে বের হবো।

৬ জিলহজ, ১৩ মে

  • এই দিন সম্পূর্ণ রেস্ট।
  • হোটেলের আশেপাশের মসজিদে ওয়াক্তমতো নামাজ আদায় করবো।

৭ জিলহজ, ১৪ মে

  • হজের আনুষ্ঠানিকতা শুরু।
  • রাতের যেকোনো সময় গাড়ি আসতে পারে।
  • এশার নামজ পরে  খাওয়া –দাওয়া করে  সবাই কাঁধে ঝোলানোর  ব্যাগে ১ টি  বিছানার চাদর, মোবাইল চার্জার, হালকা শুকনো খাবার, বাড়তি এহরামের কাপড় এগুলো গোছগাছ করে ঘুমিয়ে পড়বেন । গাড়ি আসলে ১০ মিনিটের মধ্যে গাড়িতে উঠতে হবে ।

৮ জিলহজ | ১৫ মে

  • মিনার তাবুতে অবস্থান।
  • সারা দিন  মিনার তাবুতে অবস্থান করে রাতের বেলা ঠিক একই ভাবে বাস আসবে বাসে করে আমাদের যেতে হবে আরাফার ময়দানে ।

৯ জিলহজ | ১৬ মে

  • আরাফায় দিনব্যাপী অবস্থান।
  • সন্ধ্যার পর গাড়ি আসবে।
  • রাত কাটবে মুজদালিফায় খোলা আকাশের নিচে।

১০ জিলহজ | ১৭ মে (ঈদের দিন)

  • ফজরের নামাজ শেষে জামারায় গিয়ে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবো।
  • কোরবানী মাথা মুণ্ডন শেষে গোসল করে এহরাম খুলবো।

১১ জিলহজ | ১৮ মে

  • তিন শয়তানকে পাথর মারার জন্য জামারায় রওনা হবো এবং পরে মিনায় ফিরে আসবো।

১২ জিলহজ | ১৯ মে

  • পুনরায় জামারায় পাথর নিক্ষেপ শেষে মিনায় আর না ফিরে পায়ে হেঁটে মক্কায় ফিরে আসবো।
  • ফরজ তাওয়াফ সায়ী সম্পন্ন করে হোটেলে ফিরবো।

১৩ - ১৪ জিলহজ | ২০ - ২১ মে

  • সম্পূর্ণ বিশ্রাম।
  • ওয়াক্তমত নামাজ হোটেলের পাশের মসজিদে আদায় করবো।

১৫ জিলহজ | ২২ মে

  • এই দিন মক্কা থেকে মদিনার উদ্দেশ‌্যে রওনা হবো।

১৬ জিলহজ | ২৩ মে

  • এই দিন সম্পূর্ণ রেস্ট।
  • ওয়াক্তমতো মসজিদে নববীতে নামাজ আদায় করবো।

১৭ জিলহজ | ২৪ মে

  • রিয়াজুল জান্নায় রাকাত নফল নামাজ আদায় এবং নবীজির রওজা জিয়ারত করবো।
    📌 সময় পরে জানানো হবে।
  • ওয়াক্তমতো মসজিদে নববীতে নামাজ আদায় করবো।

১৮ জিলহজ | ২৫ মে

  • সকাল :৩০- মধ্যে হোটেলের রিসেপশনে সবাই উপস্থিত থাকবেন।
  • মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারত করবো।
    • উহুদের ময়দান
    • মসজিদে কুবা
    • মসজিদে কিবলাতাইন
    • খন্দকের যুদ্ধের স্থান
    • মসজিদে জুম্মা

১৯ জিলহজ | ২৬ মে

  • ফজরের নামাজের সময় হোটেল থেকে একসঙ্গে বের হবো।
  • ফজর শেষে জিয়ারত করবো:
    • জান্নাতুল বাকী
    • নবীজির রওজা মোবারক
    • মসজিদে গামামা
    • মসজিদে আবু বকর
    • মসজিদে আলী
    • মসজিদে ইমাম বুখারী
  • বাকি নামাজগুলো ওয়াক্তমতো মসজিদে নববীতে আদায় করবো।

২০ -২৩  জিলহজ | ২৭ - ৩০ মে

  • এই দিনগুলোতে ব‌্যক্তিগত কেনাকাটা এবং ব‌্যাগ গোছানোর প্রস্তুতি।
  • ওয়াক্তমতো মসজিদে নববীতে নামাজ আদায় করবো।

২৪  জিলহজ | ৩১ মে

  • এই দিন আমরা মদিনা থেকে ঢাকার উদ্দেশ‌্যে রওনা করবো ইনশাআল্লাহ।

 


🔹 অতিরিক্ত সেবা ও সুযোগ-সুবিধা

💼 হজ্জ প্রশিক্ষণ: ভ্রমণের আগে বিনামূল্যে প্রশিক্ষণ ক্লাস।
🛍️ হজ্জ কিট: হজ্জ গাইডবুক, প্রয়োজনীয় সামগ্রীর লিস্ট প্রদান।
🎤 ইসলামী আলোচনা: অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে নিয়মিত ধর্মীয় আলোচনা।
🩺 জরুরি চিকিৎসা সুবিধা: ২৪/৭ জরুরি চিকিৎসা সহায়তা।
📶 ইন্টারনেট সুবিধা: ফ্রি ওয়াইফাই (হোটেল ও নির্দিষ্ট এলাকায়)।
📞 ২৪/৭ সাপোর্ট: হজ্জের প্রতিটি ধাপে সার্বক্ষণিক সহায়তা।
🧳 অতিরিক্ত লাগেজ সুবিধা: নির্ধারিত ওজনের অতিরিক্ত লাগেজ সুবিধা (শর্ত প্রযোজ্য)।
🎧 অডিও গাইড: বিভিন্ন ভাষায় ইসলামী গাইডেন্স সহ অডিও হজ্জ গাইড।


🚨 গুরুত্বপূর্ণ শর্তাবলী

🔸 হজ্জ প্যাকেজের বুকিংয়ের জন্য ন্যূনতম ৩০,০০০ টাকা অগ্রিম জমা দিতে হবে।

🔸 সরকারি নির্দেশনা সাপেক্ষে ৩০০,০০০ টাকা জমা দিতে হবে।

🔸 সম্পূর্ণ টাকা ভ্রমণের ৩ মাস আগে পরিশোধ করতে হবে।

🔸 পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২০২৭ সাল পর্যন্ত থাকতে হবে।

🔸 ভিসা অনুমোদন সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।

🔸 যেকোনো পরিবর্তন বা নিয়মাবলী সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হালনাগাদ করা হবে।


📞 যোগাযোগ করুন

📌 RB Tours & Travels
📍 ঠিকানা: ৫৩ ডি. আই.টি এক্সটেনশন রোড, নয়াপল্টন, ঢাকা।
📞 ফোন: ০১৬১৬৬০৭১৮২, ০১৯৯১৯৭৯৭৩৬
🌐 ওয়েবসাইট: www.rbtbd.com


🕋 আল্লাহর মেহমান হতে এখনই বুকিং করুন! সীমিত আসন, অগ্রিম বুকিং চালু রয়েছে।


🚨 সতর্কতা:

অনুমোদন ছাড়া কোনো এজেন্সিকে অগ্রিম টাকা দিবেন না। আমাদের সাথে সরাসরি অফিসে এসে সকল ডকুমেন্ট যাচাই করুন।  

📢 সচেতন হোন, সঠিক সিদ্ধান্ত নিন, আর.বি ট্যুরসের সাথে নিরাপদে ওমরাহ, হজ্জ পালন করুন! 



মূল্য: ৬,৫০,০০০৳

এখনই বুক করুন





এখনই ফোন করুন
© Copyright - R.B Tours & Travels - travel agency of bangladesh - Privacy Policy